আব্দুল গাফফার খান পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত
- আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৩৯৬ বার পড়া হয়েছে
পাবনা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসাবে অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে তার নাম ঘোষণা করা হয়। তিনি ২০২৫- ২৬ সাল মেয়াদকালের জন্য নির্বাচিত হন। বর্তমান জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন জেলা নায়েবে আমিরের দায়িত্ব পেয়েছেন। আব্দুল গাফফার খান ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের মৃত খবির উদ্দিন খানের ছেলে।
মাওলানা আব্দুল গাফফার খান বর্তমানে জেলা সহজারী সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কাপ সদস্য ও পাবনা জেলার কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জামায়াত ও শিবির নেতা-কর্মীদের কাছে অত্যান্ত জনপ্রিয় নেতা। তার সাংগঠনিক প্রজ্ঞা ও ব্যবহার অনেককেই মুগ্ধ করেছে বলে একাধিক নেতা কর্মীরা জানান।
উল্লেখ্য, জামায়াতের জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ এবং তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের সহ প্রায় অর্ধ ডজন ঈশ্বরদীর নেতৃবৃন্দ পাবনা জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
জামায়াত সূত্র জানান, সংগঠনের জন্য এটা একটি বৈশিষ্ট্য। জামায়াত ভোটারা (রুকন) নেতা নির্বাচন করেন যোগ্যতার ভিত্তিতে। কেউ দায়িত্ব চেয়ে নিতে পারেন না। আবার যার উপর দায়িত্ব এসে যায় তিনি দায়িত্ব পালন করতে বাধ্য থাকেন।













