ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আসন্ন মদন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আলোচনায় মোঃ সাফায়েত হোসেন

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

Oplus_131072

আসন্ন মদন পৌরসভার নির্বাচনে ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মোঃ সাফায়েত হোসেন। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ফলে তিনি ইতিমধ্যেই জনগণের একজন প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত সবাই একবাক্যে বলছেন মোঃ সাফায়েত হোসেন আমাদের সুখ-দুঃখের সঙ্গী। যে কোন বিপদে আমরা তাকে পাশে পেয়েছি এবং সব সময় আমাদের পাশে থাকবেন।

তিনি ক্ষমতায় না গিয়েও মানুষের সেবা করে আসছেন, তাই আমরা বিশ্বাস করি নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন।

তরুণদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে পরিবর্তন—এসব প্রতিশ্রুতি তিনি আন্তরিকতার সাথে কাজ করবেন।

এলাকার প্রবীণ ব্যক্তিরা মনে করেন, মোঃ সাফায়েত হোসেনের নেতৃত্বে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক ওয়ার্ড গড়ে উঠবে। ওয়ার্ডবাসী বলেন, আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পরিবেশ এবং যুবসমাজের জন্য আলোর পথ তৈরি করতে হলে মোঃ সাফায়েত হোসেনের মতো প্রার্থীকেই দরকার।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা মোঃ সাফায়েত হোসেনের পক্ষে উচ্ছ্বসিত সমর্থন প্রকাশ করেছেন। তাদের ভাষায়, তিনি সবার সাথে সমান আচরণ করেন। ধনী-গরিব ভেদাভেদ না করে মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া।

কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাফায়েত হোসেনের প্রতিশ্রুতি ও বক্তব্য:
জনগণই আমার শক্তি, জনগণই আমার ভরসা। আমি ওয়ার্ডবাসীকে সেবা করার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য নয়। ০৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত মডেল ওয়ার্ডে রূপান্তর করা আমার প্রধান লক্ষ্য। এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

তরুণদের মাদক থেকে দূরে রেখে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে আমার অন্যতম অঙ্গীকার। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে আমাদের ওয়ার্ডকে মদন পৌরসভার সেরা ওয়ার্ডে রূপান্তরিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

জনগণের প্রত্যাশা মদন পৌরসভার ০৮ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের প্রত্যাশা, মোঃ সাফায়েত হোসেন নির্বাচিত হলে তারা এমন একজন কাউন্সিলর পাবেন যিনি প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তার সততা, আন্তরিকতা ও জনবান্ধব মনোভাব ইতিমধ্যেই জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

স্থানীয়দের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনে মোঃ সাফায়েত হোসেনের জনপ্রিয়তা এক তরঙ্গ তৈরি করেছে। তিনি আশা করছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করবেন এটাই তার কাম্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসন্ন মদন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আলোচনায় মোঃ সাফায়েত হোসেন

আপডেট সময় : ০৬:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬