ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩

তুহিন হোসেন, ঈশ্বরদী, পাবনা
  • আপডেট সময় : ০৬:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৪৪৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বাস ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।

শনিবার (২০ জানুয়ারী) সকাল ৭ টা ৫০ মিনিটের সময় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী পূর্বপাড়া আকমল হোসেনের বাড়ির সামনে দূর্ঘটনার এ ঘটনা ঘটে।

নিহত নাসিম (৪৫) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাজার পাড়া এলাকার আঃ রউফ এর ছেলে এবং অমিত কুন্ডু পাবনা সদর থানাধীন রাধানগর এলাকার সুব্রত কুমারের ছেলে।

আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া এলাকার আফিল উদ্দিন এর ছেলে আতিয়ার (৩৩), আটঘরিয়া থানার দেবত্তর এলাকার আবুল কাশেমের ছেলে আমিনুল ইসলাম (৪৪) এবং পাবনা সদর থানার চরঘোষপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে আঃ কাদের।

হাইওয়ে থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টায় ৫জন যাত্রী নিয়ে মুলাডুলি বাজার পাড়া এলাকা থেকে তাদের কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে এর উদ্দেশ্যে রওনা হন মাইক্রোটি । ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী এনএস নামের বাসটি সামনে থেকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোটি রাস্তার দুমড়ে মুচরে যায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যর চিকিৎসক সুব্রত এবং নাসিম কে মৃত ঘোষনা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির এস আই বেলাল জানান, সকালে মিরকামারী পূর্ব পাড়া কুষ্টিয়া নাটোর মহাসড়কে মাইক্রো এবং বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যায় এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করি। তবে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত অপর রোগীদের অবস্থা খারাপ থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার কবলে পড়া গাড়ী গুলোকে উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩

আপডেট সময় : ০৬:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪