কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুই শ্রমিককে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান প্রার্থী এস এম রুবেল
- আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের জয়তুল গ্রামের বাসিন্দা মোঃ ফেরদাউস আলম ও আব্দুর রহিম শেখ পুকুরে পুরাতন নেট অপসারণের কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, যুবনেতা ও প্রভাষক এস এম রুবেল। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
এস এম রুবেল বলেন, “আহতদের চিকিৎসার বিষয়ে আমি সার্বক্ষণিক খোঁজ রাখছি। তাদের পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। মহান আল্লাহর কাছে তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা কর্মক্ষেত্রে বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
















