ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ এর কর্মসূচি সফলফাবে সম্পন্ন

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

উক্ত কর্মসূচির অংশ হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিনের অগ্রণী পদচারণায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও এ দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আলোচনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।মান্যবর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মাদক নির্মূলে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করে উপস্থিতির উদ্দেশ্যে সন্তানের প্রতি পরিবারের যত্নশীল হওয়া, ধর্মীয় মূল্যবোধের যথাযথ চর্চা, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক ও পরিবারের ভূমিকা, মাদকগ্রহীতাদের কার্যকর পুনর্বাসন প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন ও মাদক নির্মূলে সকলের ঐকান্তিক সহযোগিতার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন(দায়িত্বপ্রাপ্ত) ডা: মোঃ নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার (কিশোরগঞ্জ সদর) জনাব মোঃ কামরুল হাসান মারুফ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানান শ্রেণী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ এর কর্মসূচি সফলফাবে সম্পন্ন

আপডেট সময় : ০৪:১৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬