ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কিশোরগঞ্জ জেলা সদরে মডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা। সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সামাজিক সমস্যা এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, চোরাচালান ও সন্ত্রাসের মতো অপরাধ নির্মূলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করা, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া টেকসইভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও অংশীদারিত্ব আরও সুদৃঢ় করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

সভায় কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জ জেলা সদরে মডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা

আপডেট সময় : ০৬:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬