ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি-শৃংখলা, সী ও বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রতি রক্ষার লক্ষ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ৩ এর পাশে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অন্যদিকে বিএসএফের ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার, ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ললিত কুমার ও ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী উদয় প্রতাপ শিং প্রমুখ।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষা, সব ধরনের চোরাচালান রোধ, মানব পাঁচার রোধসহ সীমান্ত হত্যা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যাতে সীমান্ত আর কোন নিরীহ বাংলাদেশি হত্যাকান্ডের শিকার না হয়, আমরা এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিএসএফের তিন ব্যাটালিয়নের অধিনায়ককে জানিয়েছি। এছাড়াও সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি ও বিএসএফের যৌথ টহল থাকবে।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের মাঝে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধসহ নানা বিষয়ের উপর জনসচেতনতা মূলক সভা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫