ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

​নিজস্ব প্রতিবেদক : সরদার বাদশা খুলনা
  • আপডেট সময় : ১২:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দ।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় কেডিএ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি সরদার বাদশা এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

​এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার, মোঃ আব্দুর রহমান, প্রফেসর ডঃ মোঃ আব্দুল মান্নান ও এস এম মোঃ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্নু), মো: আজিজুর রহমান সেখ,মোঃ রহমত আলী

মহিলা বিষয়ক সম্পাদক মাসলিমা বেগম ও সুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ। ​শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুলনার টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কেডিএ অতীব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। অ্যাডভোকেট শফিকুল আলম মনার বলিষ্ঠ নেতৃত্বে কেডিএ আরও গতিশীল, জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমরা আশাবাদী।

নেতৃবৃন্দ আরও বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক খুলনা নগরী গড়ার পথে তাঁর এই নতুন যাত্রা সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা। নগর উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তিনি খুলনার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন। ​জবাবে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি খুলনার সামগ্রিক উন্নয়নে সংগঠনের সহযোগিতা কামনা করেন এবং নগরবাসীর স্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।​অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা কেডিএ চেয়ারম্যানকে ‘নিরাপদ খুলনা চাই’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, ভেজাল খাদ্য ও অবৈধ সিন্ডিকেটের মতো সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

একই সাথে দেশের কল্যাণে ও আইনের শাসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করাই আমাদের অন্যতম অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ১২:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬