ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে –দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠানে ঃ মুহাম্মদ শাহজাহান

সৈয়দ মোহাম্মদ কায়সার
  • আপডেট সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক মোড়। এই গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আছে। এজন্য গণভোটকে কেন্দ্র করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কোনো অজুহাতে যদি এই প্রক্রিয়া বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে তা হবে জনগণের রায় ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দেশপ্রেমিক ন্যায়নিষ্ঠ ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনে বিশ্বাসী। আমরা চাই, জনগণের ভোট ও মতামতই হোক রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।

শেষে মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোটই পারে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ, রাঙ্গামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে –দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠানে ঃ মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫