গণসংযোগে ব্যস্ত যুবদলের যুগ্ম আহ্বায়ক, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা
- আপডেট সময় : ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আসন্ন ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন রাজারহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি মরহুম হাজী দবির উদ্দিন বেপারীর নাতি এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলীর প্রথম পুত্র। পারিবারিক ঐতিহ্য ও জনসেবার আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নিচ্ছেন এবং তাদের মতামত শুনছেন।
মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ আবুল কালাম আজাদও জনগণের কাছে পৌঁছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
















