ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

গাইবান্ধায় ডিবির অভিযানে ২ হাজার ২০০ কেজি শাহ জিরা উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার ২০০ কেজি শাহ জিরা উদ্ধার করেছে। এ সময় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ মামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত আরও একজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গাইবান্ধা জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে বুধবার (২৯ জুলাই) রাত ১০টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাইবান্ধা সদর এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিভর্তি শাহ জিরাসহ মোঃ শাহজালাল ইসলাম (২৫)-কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী ওভারব্রিজের নিচ থেকে মোঃ নওশাদ হাসান (আতিক) (৩০)-কে গ্রেপ্তার করা হয়। পরে দুই আসামিকে সঙ্গে নিয়ে পলাশবাড়ী উপজেলার গণেশপুর বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে শাহ জিরা প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত ৩০টি খালি প্লাস্টিকের বস্তা, ১০টি ভারতীয় মার্কাযুক্ত খালি বস্তা এবং একটি সেলো মেশিন চালিত ট্রলি জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া ৮৮টি প্লাস্টিকের বস্তায় মোট ২ হাজার ২০০ কেজি শাহ জিরা ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি জানান, বগুড়া সদর উপজেলার রাজাবাজার এলাকার শাহিন আলম (৩২) এই চোরাচালান চক্রের মূল হোতা। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা (নং-৫৬, তারিখ ৩০/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় ডিবির অভিযানে ২ হাজার ২০০ কেজি শাহ জিরা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬