সংবাদ শিরোনাম ::
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বেড়াতে মানববন্ধন
বেড়া,সাঁথিয়া(পাবনা)প্রতিবেদকঃ
- আপডেট সময় : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে পাবনার বেড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেড়া পৌর এলাকার মুসা’আব ইবনে উমাইর (রা) মাসজিদ ও মাদরাসা কমপ্লেক্সে উদ্দ্যেগে শুক্রবার(১১ এপ্রিল)বাদ জুম্মা মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহ্পাড়া এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ক্যাপশনঃ ছবিটি তোলা হয়েছে শুক্রবার(১১ এপ্রিল) বাদ জাম্মা বেড়া পৌর এলাকার মুসা’আব ইবনে উমাইর (রা) মাসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সামনে থেকে।
















