ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে তাজপুর ইউনিয়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভারেরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় নিরাপদ ও আলোকিত জনপদ গড়ে তোলার লক্ষ্যে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে-এর উদ্যোগে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে-এর বাংলাদেশ প্রতিনিধি দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মইনুল হক চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এলাকার উন্নয়নে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, রাতের চলাচল সহজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে এই স্ট্রিট লাইট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আরও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে তাজপুর ইউনিয়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬