ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চট্টগ্রাম দক্ষিণে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের উদ্যোগে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম ভাইয়ের সমর্থক নেতৃবৃন্দ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌং এবং ৪নং বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নুর। এছাড়াও উপস্থিত ছিলেন হাশেম, রাশেদ, মহিউদ্দিন, মোজাম্মেল, বজল, শাহ আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করবে। তাঁরা আরও বলেন, দেশের বর্তমান সঙ্কট থেকে উত্তরণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহীদ জিয়া প্রজন্ম দল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান উদ্দিন।

সভায় নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম দক্ষিণে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫