জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদ ও ভাওয়াইয়া একাডেমির কার্যক্রম পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার
- আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ ও ভাওয়াইয়া একাডেমির কার্যক্রম পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার।
বুধবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাবরোল টগড়ার বাজারস্থ ভাওয়াইয়া একাডেমির কার্যক্রম পরিদর্শন ও গান শ্রবন করলেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর,নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ বোস, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার, সহকারী কমিশনার ভুমি এ বি এম সারোয়ার রাব্বি, দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা কর্মকর্তা ময়নুল হক, উপজেলা প্রকৌশলী শিশির দাস, ভাওয়াইয়া একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রমথ রায়, ভাওয়াইয়া একাডেমির পরিচালক বিনোধ কুমার রায়প্রমুখ।
কৈমারী ইউনিয়ন পরিষদ ও ভাওয়াইয়া একাডেমির কার্যক্রমে বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত সকলের বিভিন্ন বিষয়ের কথা মনোযোগের সহকারে শ্রবণ করেন ও বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।















