ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

জলঢাকায় বুড়িতিস্তার বাঁধে ২৯টি বাচ্চাসহ একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ল।

সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ২৯টি বাচ্চাসহ একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ায় এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়ায় বুড়িতিস্তা নদীর বাঁধে একটি নৌকা থেকে রাসেল ভাইপার সাপটির দেখা মিলেছে। এদিকে, দেশজুড়ে আলোচিত এ বিষধর সাপ আটকের খবর পেয়ে শত শত গ্রামবাসী সাপটি দেখতে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শী কৃষক মোঃ গফরান (৩০) জানান, তিনি প্রত্যেকদিনের মতো আজকেও ঘাষ কাটতে নদীর চড়ে যাচ্ছিলেন। বাঁধে রাখা নৌকাটিতে উঠতেই দেখতে পান একটি অচেনা সাপ তাকে দেখে ফুসফুস করে তেড়ে উঠছেন। এসময় ভয়ে দৌড়ে পালিয়ে স্হানীয় লোকদের খবর দিলে সবাই মিলে লাঠিসোঁটা দিয়ে সাপটি মেরে ফেলেন।এরপর তার পেট থেকে বের হয় এক-এক করে ২৯ টি বাচ্চা সাপ। তবে সাপটি মেরে ফেললেও উপজেলায় সাধারণ মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে।

কৈমারী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মোঃ শহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনা শোনার সাথে-সাথেই সেখানে গেছেন এবং থানায় অবগত করে সবাইকে আতঙ্ক না হওয়ার কথা জানিয়েছেন।

এদিকে উপজেলা বন কর্মকর্তা মোঃ জোবায়ের আলমকে একাধিক বার কল দিলে তিনি গাড়িতে থাকার কথা বলে ফোন কেটে দেন। তবে বন অফিসের কর্মচারী প্রদীপ কুমার জানান, তিনি বন কর্মকর্তা স্যারের নির্দেশে সেখানে গিয়ে নিশ্চিত হন এটি রাসেলস ভাইপার সাপ। পরে স্যারের নির্দেশে স্হানীয় মানুষকে সাপটিকে মাটিতে পুতে ফেলতে বলেন।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর বলেন, রাসেল ভাইপার একটি বিষাক্ত সাপ। লম্বা বহির্গামী বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হয়।সঠিক সময়ে ভ্যাকসিন দিতে পারলে কোনো ক্ষতি হয় না। আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমান ভ্যাকসিন রয়েছে। তিনি আরও বলেন, এ সাপটি ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরের যেকোনো সময় বাচ্চা প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০-৪০ টি বাচ্চা দেয়।সাপটি দেখে আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সচেতন থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় বুড়িতিস্তার বাঁধে ২৯টি বাচ্চাসহ একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ল।

আপডেট সময় : ০১:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪