ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি বলেন যে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের মাধ্যমে জামালগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ৪০০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন, এবং যে কোন বন্যা পরিস্থিতিতে কারিতাস বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিনহাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। কারিতাস বাংলাদেশের এ উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীমখালি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান তালুকদার। তিনি কারিতাস বাংলাদেশের এমন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক পরিবার নতুন আয়ের সুযোগ পাবে এবং নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব নুরুল হুদা। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে সেলাই মেশিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং এ সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ELSRP প্রকল্পের সকল ফিল্ড ফেসিলিটেটরবৃন্দ। অনুষ্ঠানে উপকারভোগী উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন এবং কারিতাস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত উন্নয়ন সহযোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। কারিতাস বাংলাদেশ ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৩:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬