ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবীতে রাজশাহী জামায়াত ইসলামীর বিক্ষোভ।

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

বক্তৃতায় বলেন,দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বৈরাচারী জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। বলেন,বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর মেনে নেবে না।

নওহাটা পৌরসভার আমির মাওলানা সুজা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সমাবেশে বক্তব্য রাখেন- পবা থানার আমীর আজম আলী, মহানগরের নায়েবে আমির আবু মোঃ সেলিম, কাটাখালী থানার ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, কর্ণহার থানার আমীর অধ্যাপক আবুল হোসেন, মহানগরের যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন, নওহাটা পৌরসভার সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান, হুজুরিপাড়া ইউনিয়নের আমীর রাশেল রহমান লিটন, দর্শনপাড়া ইউনিয়ন জামায়াতের নেতা হাফেজ মামুন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম ও পবা থানা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবীতে রাজশাহী জামায়াত ইসলামীর বিক্ষোভ।

আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫