ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পীরগঞ্জ এ ৯ টি পরিবার পুড়ে ছাই

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯ পরিবারের ২০টি বসতঘর। ৮ সেপ্টেম্বর রোববার ভোরে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৯টি পরিবারের ২০ টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা। ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ‘ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন। আগুন এসময় দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।

ধান, চাল, কাপড়, টাকা সহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।’ ভোমরাহদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল এনাম ডন জানান, ঘটনা স্থলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁও পীরগঞ্জ এ ৯ টি পরিবার পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪