ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত Omar Mohie Eldin Ahmed Fahmy।

তথ্যমন্ত্রী সাক্ষাৎকালে মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। তিনি একই সাথে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় দুদেশের মধ্যে গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এ সম্পর্ক আরো জোরদারে সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে‌ তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দু’দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬