ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম (দল) হিসাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের নিকট জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানগণ তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিদ্যমান সমস্যার বিষয় সচিবের নিকট উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিষয়ের আলোকে রেকর্ড অভ্ নোটস্ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। রেকর্ড অভ্ নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সচিব সভায় আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৩শে অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম মাহবুবা ফারজানা-কে সচিব পদে পদোন্নতি প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

আপডেট সময় : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪