তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উঃ ইউনিয়নের মানবতা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটির ঘোষণা
- আপডেট সময় : ০২:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
গত ২৪.০৭.২০২৬ খ্রি. শুক্রবার রাত ৮:০০ টায় মানবতা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভার করার্যক্রম আরম্ভ হয়।সভার সঞ্চালনা করেন আজিজুল ইসলাম ও উপদেষ্টা জয়নাল আবেদীন। সভার শুরুতে চারজন নতুন উপদেষ্টা সাদ্দাম হোসেন,জুবায়ের আহমেদ সুহেল, জহিরুল ইসলাম সেলিম,আমিনুল ইসলাম কে ফুল দিয়ে বরণ করা হয়। সবার আলোচনার মাধ্যমে সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং পরিশেষে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
মানবতা ছাত্র কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক হুমায়ুন কবির রুবেল, এবং দপ্তর সম্পাদক আফজাল হোসেন উজ্জল নির্বাচিত হয়েছেন।
“মানবতা ছাত্র কল্যাণ পরিষদের নব নির্বাচিত সভাপতি নজির হোসেন বলেন আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। শিক্ষার্থীদের কল্যাণ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি আদর্শ ও মানবিক সংগঠন হিসেবে মানবতা ছাত্র কল্যাণ পরিষদকে এগিয়ে নিয়ে যেতে পারি।















