ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

তিন দিনের সফরে ২৭ সেপ্টেম্বর পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৪৯৫ বার পড়া হয়েছে

তিন দিনের সফরে আগামী ২৭ সেপ্টেম্বর নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় সফর। বুধবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাবনা জেলার সফরসূচি প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুর তিনটা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বিকেল চারটা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ওই দিন সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউস থেকে সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন। সফরসূচি অনুযায়ী কাজ শেষ করে বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে যাত্রা করবেন এবং দুপুর ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।

রাষ্ট্রপতির তিন দিনের পাবনা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাবনার সর্বস্তরের জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছেন।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, ‘ইতিমধ্যেই রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন দিনের সফরে ২৭ সেপ্টেম্বর পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০১:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩