ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও এক চোর গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:১. মানিক শেখ (৪০), পিতা- মৃত মাদার শেখ, গ্রাম- জয়রামপুর কলোনিপাড়া, ২. মিজানুর শেখ (৩১), পিতা- মৃত অহেদ শেখ, গ্রাম- চন্দ্রবাস তরফদারপাড়া এবং ৩. অন্তর আলী (১৯), পিতা- সাজু শেখ, গ্রাম-জয়রামপুর স্টেশনপাড়া।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের দিকনির্দেশনায় বুধবার গভীর রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই সফল অভিযানে মাদক কারবারের সুনির্দিষ্ট অভিযোগে জয়রামপুর স্টেশন এলাকা থেকে মানিক শেখকে গ্রেফতার করা হয়। একই সময় চুরির অভিযোগে অন্তর আলীকে আটক করে পুলিশ। এছাড়া, মাদক কারবার ও মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রবাস গ্রামের তরফদারপাড়া থেকে মিজানুর শেখকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধ নির্মূলে দামুড়হুদা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও এক চোর গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬