ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ইতিবাচক আশ্বাস! সংসদে বক্তব্যে জাগল নওগাঁবাসীর নতুন প্রত্যাশা

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

নওগাঁয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। জাতীয় সংসদে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবন-জীবিকা কৃষির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই কৃষি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, “আপনার অবস্থান থেকে যদি সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অথবা কৃষি মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন দেন, আমরা অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব। যদি সম্ভব হয়, অবশ্যই সেখানে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হবে।”

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন এবং কৃষিকে আরও আধুনিক ও টেকসই করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা সহজেই সরকারি সহায়তা ও কৃষিসেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণেও সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর এই আশ্বাসে নওগাঁবাসীর দীর্ঘদিনের কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নতুন গতি পেয়েছে। কৃষিপ্রধান জেলা হিসেবে পরিচিত নওগাঁয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের কৃষি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নওগাঁয় দ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এতে জেলার পাশাপাশি সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার্থী, গবেষক ও কৃষকরা উপকৃত হবেন এবং দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ইতিবাচক আশ্বাস! সংসদে বক্তব্যে জাগল নওগাঁবাসীর নতুন প্রত্যাশা

আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬