সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সাংবাদিক বেলায়েত হোসেনের ওপর হামলার নিন্দা, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বরেন্দ্রকণ্ঠ-এর সম্পাদক মোঃ বেলায়েত হোসেন-এর ওপর সন্ত্রাসী হামলা এবং জোরপূর্বক মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
















