সংবাদ শিরোনাম ::
নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আতিকুর রহমান সুজা (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি দায়েরের পরপরই অভিযুক্ত মো. আতিকুর রহমান সুজা আত্মগোপনে চলে যান।
গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল বুধবার ভোর রাতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সুজা নওগাঁ জেলার আত্রাই উপজেলার মহাদিঘি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
















