নওগাঁর আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:১৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে খেলনা ইউনিয়নের উদয়শ্রীর নলপুকুর এলাকার স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৪ ডিসেম্বর ) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার আত্রাই নদীর তীরবর্তী অবস্থিত উদয়শ্রী নলপুকুর গ্রামের পূর্ব পাশে পাড় ঘেঁষে বালু হরিলুটকারী প্রভাবশালী আবু হানিফ ও সহযোগী হানজালা, রাব্বানী, জুয়েল চৌধুরী, মাসুমসহ আরও অনেকে অবৈধ ভাবে নদীর তীর থেকে ভেকু মেশিন দিয়ে দিয়ে দিন-রাত বালু উত্তোলন করায় বেড়িবাঁধসহ গ্রামের রাস্তা নষ্ট ,শিক্ষার্থীর চলচলের বিঘ্ন ও ফসলী জমিগুলো তীব্র ভাঙনের কবলে নদীগর্ভে বিলীনের হুমকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে ইউনিয়নের উদয়শ্রী নলপুকুরে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, আত্রাই নদীর খেলনা ইউনিয়নের নলপুকুরে দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অব্যাহত বালু উত্তোলনে খেলনা ইউনিয়নসহ নদীর তীরের উদয়শ্রী নলপুকুর মানুষ নদী-ভাঙনের আতঙ্কে আছেন। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের ফসলি জমি।
মানববন্ধনে বক্তব্য দেন, শশী, মনি বাবু, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও ফজলুর রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য স্থানীয়দের দাবি সরকারি বালু অবৈধ ভাবে হরিলুট যারা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিও করেন তারা ।
অভিযুক্ত হানিফ হোসেনের কাছে বালু উত্তোলনের বৈধ কাগজের কথা জানতে চাইলে তিনি জানান বিভিন্ন প্রশাসন দপ্তরে কাগজ দেওয়া রয়েছে এই বলে তিনি এড়িয়ে যান।
















