নওগাঁর পত্নীতলায় জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি গ্রেফতার
- আপডেট সময় : ০২:১৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশ জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে।
গত রাতে পত্নীতলা থানা এলাকার একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২৬ হাজার ৬৮০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস জব্দ করা হয়। জব্দকৃত আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যাম্বলিং (জুয়া) আইন অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
















