নওগাঁর পত্নীতলায় বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হাটশাওলী কানুপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আহমত আলী (৭৫) নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের উদ্যোগে স্থানীয় এলাকায় মাইকিং করা হয়েছে এবং আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। তবুও এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোঃ আহমত আলীর সন্ধান পেয়ে থাকেন অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৩৪-৪৪৭৭২৮, ০১৭৭৮-৭৪১৭৪৯
একটি ফোনকল বা সামান্য তথ্যই একজন নিখোঁজ মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
















