নওগাঁর মান্দায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক
- আপডেট সময় : ০১:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে মান্দা থানা পুলিশ।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি গ্রামের মান্দা সরকারি খাদ্যগুদামের পশ্চিম পাশে আব্দুল সাত্তারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এএসআই তারিকুল ইসলাম, কনস্টেবল মোহাম্মদ বজলুর রহমান, কনস্টেবল আসাদুজ্জামান এবং ড্রাইভার কনস্টেবল মেশকাতের সমন্বয়ে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম ওরফে তুহিন (২৫), পিতা—মৃত আবদুল মান্নান, গ্রাম—বিজয়পুর এবং মোহাম্মদ সাব্বির হোসেন (২২), পিতা—বিদ্যুৎ হোসেন মোল্লা, গ্রাম—হলুদঘর। তারা উভয়েই মান্দা উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
















