নওগাঁর রানীনগরে যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার!
- আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার রানীনগর উপজেলার কালীগ্রাম কসবা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না এবং পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছবিতে প্রদর্শিত পোশাক ছিল।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোঃ জাকির হোসেনের সন্ধান পেয়ে থাকেন অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
ঠিকানা: গ্রাম: কালীগ্রাম কসবা পাড়া, ডাকঘর: আবাদপুকুর হাট, থানা: রানীনগর, জেলা: নওগাঁ, যোগাযোগ: ০১৭৩৪-৮১১৮৪৪
আপনার একটি তথ্য বা একটি ফোনকল একজন নিখোঁজ মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করতে পারে।
















