সংবাদ শিরোনাম ::
নওগাঁর রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার, মধ্যরাতে পুলিশের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় মধ্যরাতেও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত এ কার্যক্রমের মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাই, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে।
এ সময় মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহনের চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নিরাপদ সড়ক ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।















