ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার পোরশায় ১৬৯ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৯ গ্রাম শুকনো গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার ৫নং ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের সময় মোঃ আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক বড়গ্রাম (তাঁতিপাড়া) গ্রামের মৃত কিনা মন্ডলের ছেলে। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ১৬৯ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৭৬০ টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলার পোরশায় ১৬৯ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬