ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী এক শিশুকে দীর্ঘ এক মাস ছয় দিনের প্রচেষ্টার পর চট্টগ্রাম থেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ তারিখ বিকেল থেকে পোরশা উপজেলার দিঘীপাড়া এলাকার মো. আরিফ বিল্লা (১০), পিতা: ইমরান আলী, নিখোঁজ হয়। এ ঘটনায় পোরশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে ১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে উদ্ধারে সচেতনতামূলক পোস্ট প্রকাশ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

জিডি গ্রহণের পর থেকেই পোরশা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। একপর্যায়ে শিশুটির অবস্থান চট্টগ্রামে শনাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

পোরশা থানা পুলিশের ভাষ্য, দীর্ঘ এক মাস ছয় দিনের নিরলস প্রচেষ্টার পর একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা মানবিক পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তাও দিয়েছে পুলিশ। বার্তায় বলা হয়, সন্তানকে শাসন করতে হবে, তবে সেই শাসনের সঙ্গে থাকতে হবে ভালোবাসা, ধৈর্য, সহমর্মিতা এবং আন্তরিক যোগাযোগ। এমন পারিবারিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সন্তান কোনো ভুল করলে ভয়ে পালিয়ে না গিয়ে নির্ভয়ে বাবা-মায়ের কাছেই ফিরে আসতে পারে।

পুলিশ আরও অনুরোধ জানায়, অভিভাবকরা যেন সন্তানকে পর্যাপ্ত সময় দেন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন, মানসিক অবস্থাকে গুরুত্ব দেন এবং বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলেন। পরিবারই যেন প্রতিটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে।

পোরশা থানা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক পুলিশিং বাস্তবায়নে তারা সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ

আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬