নওগাঁ জেলার রাণীনগরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র ও রিসোর্স সেন্টার পরিদর্শন
- আপডেট সময় : ০৮:০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামি শিক্ষার প্রসারে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বিভিন্ন কেন্দ্র ও রিসোর্স সেন্টার পরিদর্শন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৬) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্র ও রিসোর্স সেন্টার পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি, শিক্ষা উপকরণের ব্যবহার এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিশুদের নৈতিক বিকাশে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের কুরআন শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
















