নওগাঁ সদর থানার অভিযানে গাঁজা সেবনকালে ৩ যুবক গ্রেফতার।
- আপডেট সময় : ০২:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর থানা পুলিশ গাঁজা সেবনের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে নওগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাগড়া দুর্গাপুর এলাকায় জনৈক কাজলের পরিত্যক্ত ব্রয়লার মুরগির ঘরের ছাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আশিক মাহমুদ (২২), পিতা: মোঃ এনামুল হক, সাং: মাস্টারপাড়া; মোঃ সোবাহান ওরফে রাজ (২২), পিতা: মোঃ বাবলু সরদার, সাং: দুর্গাপুর হিন্দুপাড়া; এবং মোঃ শাহিন আলম (২২), পিতা: মোঃ আবুল কালাম আজাদ, সাং: উকিলপাড়া। তারা সবাই নওগাঁ সদর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্বীকার করেছেন। এছাড়া নওগাঁর বাইরে থেকে মাদক সংগ্রহ করে এনে সেবন করতেন বলেও জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।
















