ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমাতে ঠাকুরগাঁওয়ে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় উদ্বোধনস্থলে এসে শেষ হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আলতাব হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংক,রংপুর অফিসের যুগ্ম পরিচালক মো. হাসান আলী। এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও সেলিম রেজা গ্রুপ-এর চেয়ারম্যান মো. আরমান হোসেন, দুই ভাই অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোতাহার হোসেন মনির,আদুরী ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মুক্তার হোসেন বাবুসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান সিরাজ বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন আধুনিক অর্থনীতির অন্যতম ভিত্তি। স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে নগদ লেনদেনের বিকল্প হিসেবে ক্যাশলেস ব্যবস্থার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় প্রতিষ্ঠান—সবাই দ্রুত, সহজ, নিরাপদ ও স্বল্প ব্যয়ে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
তিনি বলেন, ক্যাশলেস লেনদেন আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর করবে এবং অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি মো. হাসান আলী বলেন, ‘এক দেশ, এক কিউআর লেনদেন—বাংলা কিউআর’ স্লোগানকে ধারণ করে সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। সেই উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশব্যাপী ধারাবাহিকভাবে ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালনা করছে। তিনি জানান, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে এ কার্যক্রম চলমান থাকবে।

পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান মো. আলতাব হোসেন বলেন, ক্যাশলেস অর্থনীতির ফলে কাগজের নোট ছাপাতে সরকারের ব্যয় কমবে এবং সেই অর্থ উন্নয়ন ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল লেনদেন আর্থিক কার্যক্রমকে আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করবে।

পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজে, দ্রুত ও নিরাপদভাবে অর্থ লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ব্যবসায়ীদের লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। তিনি সকল ব্যবসায়ী ও গ্রাহককে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, বর্তমান সময়ে মানুষ নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত আর্থিক সেবা প্রত্যাশা করে। বাংলা কিউআরভিত্তিক ক্যাশলেস লেনদেন সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমাতে ঠাকুরগাঁওয়ে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬