সংবাদ শিরোনাম ::
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
নওগাঁর নজিপুর এলাকায় আবারও কিছু অসাধু বাইকার ও ব্যবসায়ীর বিরুদ্ধে কৃত্রিমভাবে জ্বালানি তেলের সংকট তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র অতিরিক্ত পরিমাণে তেল সংগ্রহ ও মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং প্রয়োজনীয় সময়ে জ্বালানি সংগ্রহে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।















