ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নবীনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব চিশতিয়া টেইলার্স: পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন এমপি এম এ মান্না

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠান ‘চিশতিয়া টেইলার্স এন্ড ফেব্রিক্স’।

গত ২ জুন রাতের এই ঘটনায় কেবল একটি দোকানই নয়, বরং একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও ছাই হয়ে গেছে।

​অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতি ও অপূরণীয় ক্ষয়ক্ষতির খবর পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান।

আজ ৪ জুন শনিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসেন মিয়ার পাশে দাঁড়াতে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মান্নান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার সাথে কথা বলেন এবং তার দুঃসময়ে গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি ব্যবসায়ীর পরিবারের প্রতি সান্ত্বনা জানান এবং সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রিয় নেতার এই সহমর্মিতা ও পাশে দাঁড়ানোর উদ্যোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মনে নতুন করে বেঁচে থাকার ও ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে।

​এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এমপি মহোদয়ের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, বিপদের দিনে জনগণের পাশে এসে দাঁড়ানোই একজন প্রকৃত জননেতার পরিচয়।

​ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়া আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই ক্ষতি কাটিয়ে ওঠা তার একার পক্ষে অসম্ভব। তবে এমপি মহোদয়ের এই পাশে দাঁড়ানোর সাহস ও সহানুভূতি তাকে নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দিচ্ছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে এই উদ্যোগের প্রশংসা করে অনেকেই মন্তব্য করছেন, সরকারি বা ব্যক্তিগত পর্যায় থেকে সামান্য সহযোগিতাও হোসেন মিয়ার মতো ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা শুরু করতে বড় সহায়তা করবে।

​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব চিশতিয়া টেইলার্স: পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন এমপি এম এ মান্না

আপডেট সময় : ০১:১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬