ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নেত্রকোনার হাওড় মানবিক সহায়তা কার্ডে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতাদের শোকজ

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৬ নম্বর সুয়াইর ইউনিয়নে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত হাওড় মানবিক সহায়তা কার্ড বিতরণের অগ্রাধিকার তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে। নোটিশে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা জামিল স্বপন ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশটি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, সহায়তা কার্ডের তালিকায় একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জমিহীন নন এমন ব্যক্তি, এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন না বা অন্যত্র চাকরিরত ব্যক্তি, এমনকি মৃত ব্যক্তির নামও তালিকায় স্থান পেয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তালিকা প্রণয়নের অভিযোগও উত্থাপিত হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অতীতেও সরকারি ও দলীয় বিভিন্ন সহায়তা কার্যক্রমে অনিয়মের অভিযোগ ছিল। এসব ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়দের দাবি। ফলে পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুয়াইর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা জামিল স্বপন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আমি এর সঙ্গে জড়িত নই। আমিও চাই বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাওড় মানবিক সহায়তা কার্ড প্রদান করা হোক।”

স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোনার হাওড় মানবিক সহায়তা কার্ডে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতাদের শোকজ

আপডেট সময় : ০৩:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬