পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ০৫
- আপডেট সময় : ০৪:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
বুধবার (১লা জুলাই ২০২৬ খ্রি) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার এবং ঈশ্বরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়াইব এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার বলরামপুর ও দিলালপুর এলাকা এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, ফতে মোহাম্মদপুর, পূর্ব নুর মহল্লা এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা টিম।
আটককৃত ব্যক্তিরা হলো: ১) মো: বিপুল প্রাং (৩৫), পিতা- মৃত. কিসমত প্রাং, সাং- বলরামপুর, থানা ও জেলা- পাবনা ২) মো: আলামিন প্রাং (৩২),
পিতা- মৃত. সূর্য প্রাং, সাং- রামচন্দ্রপুর, থানা ও জেলা- পাবনা, ৩) মো: মনোয়ার (৪২), পিতা- মৃত. সূর্য, সাং- গোপালপুর, থানা ও জেলা- পাবনা,
৪) মো: রব্বেল বিশ্বাস (৩৮), পিতা- মৃত গোলাপ বিশ্বাস, সাং- পূর্ব নূর মহল্লা, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা, ৫) মো: রফিকুল ইসলাম (৪৫)
পিতা- মৃত.আব্দুল কাদের, সাং- রুইগাড়ী, থানা- লালপুর, জেলা- নাটোর।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহিম এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে গত জুন ২০২৬ খ্রি. মাসে মোট ১১৩ জন কে মাদক অপরাধের দায়ে আদালতে সোপর্দ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















