ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনা-ঢাকা ট্রেন চালু আজ, দাশুড়িয়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন  কাঁঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক পাবনায় জাভেলিয়াস বিউটি’র উদ্বোধন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক

পাবনা-ঢাকা ট্রেন চালু আজ, দাশুড়িয়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন 

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। তবে নতুন ট্রেনের সূচিতে দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্টপেজ পুনর্বহালের দাবিতে আজ বিকেল ৩টায় দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে মানববন্ধনের ডাক দিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত দাশুড়িয়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র। দাশুড়িয়া ছাড়াও মাজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, দাপুনিয়া, সলিমপুর, মুলাডুলি, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা এবং দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াতের জন্য এ স্টেশনের ওপর নির্ভরশীল। এসব এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

তাঁদের দাবি, দাশুড়িয়া স্টেশনে মাত্র পাঁচ মিনিটের যাত্রাবিরতি দেওয়া হলে আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ সরাসরি আন্তঃনগর ট্রেনের সুবিধা পাবেন। অথচ নতুন ট্রেনের সূচিতে গুরুত্বপূর্ণ এ স্টেশনটি বাদ পড়ায় দুর্ভোগে পড়বেন স্থানীয় যাত্রীরা।

এ কারণে ট্রেন চলাচল শুরুর দিনই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে দাশুড়িয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানানো হবে।

এদিকে আজ বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হবে ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক চলাচল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা ও জনস্বার্থ বিবেচনায় দাশুড়িয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা জরুরি। তাঁরা দ্রুত এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা-ঢাকা ট্রেন চালু আজ, দাশুড়িয়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬