ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনা সদরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও রবি শস্যের বীজ বিতরণ

আব্দুল কাইউম : 
  • আপডেট সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর (রবিবার) ২০২৪ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর, পাবনা আয়োজিত কৃষি প্রণোদনা কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। অনষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলাস্থ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদির; উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাবুর রহমান; অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আহসান হাবীব।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শৈলেন কুমার পাল এর সঞ্চালনায় সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ পাবনা সদর উপজেলার ১০ হাজার ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

পাবনা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি/২০২৪-২৫ খ্রি. মৌসুমে ৫ হাজার ৫০০ জন কৃষকের প্রতিজনকে ০১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; ৩ হাজার জন কৃষকের প্রতিজনকে ২০ কেজি গম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; ৯০০ জন কৃষকের প্রতিজনকে ০১ কেজি পেঁয়াজ বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; ৮০০ জন কৃষকের প্রতিজনকে ০৫ কেজি মসুর বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি; ৪০০ জন কৃষকের প্রতিজনকে ০৮ কেজি খেসারি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি; ২৫০ জন কৃষকের প্রতিজনকে ১০ কেজি চিনাবাদাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ০৫ কেজি; ৫০ জন কৃষকের প্রতিজনকে ০২ কেজি ভূট্টা বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি এবং ২০ জন কৃষকের প্রতিজনকে ০২ কেজি অড়হড় বীজ, ডিএপি ০৫ কেজি ও এমওপি ০৫ কেজি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সদরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও রবি শস্যের বীজ বিতরণ

আপডেট সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪