ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার সাক্ষাৎকার না দিয়ে দুই টিভি সাংবাদিককে জিডির হুমকি দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পাবনা জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জন গ্রেফতার যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

পাবনা সুজানগর উপজেলায় সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্ধোধন

পাবনা প্রতিনিধি :-
  • আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

সমগ্র দেশের ন্যায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় পাবনা সুজানগর উপজেলায় সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রবিবার (৫ জুলাই) উপজেলা প্রশাসন আয়োজনে এই প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন পাবনা-০২ আসনের (সুজানগর-বেড়া) সংসদ সদস্য এ. কে. এম সেলিম রেজা হাবিব।

প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগন বিশেষ করে তরুন-তরুনীরা আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রশিক্ষণ কেন্দ্রে থাকবে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ, স্টার্ট-আপ জোন এবং প্লাগ অ্যান্ড প্লে জোন। স্টার্ট-আপ জোনে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসসহ একসঙ্গে অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের কাজ করার সুবিধা থাকবে।

এই উদ্যোগের ফলে উপজেলার তরুন-তরুনীরা প্রশিক্ষণের পাশাপাশি ওয়াকিং স্পেস সুবিধা পাবে, যা নতুন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে এবং তরুন-তরুনীরা ফ্রিল্যান্সায়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।

প্রতিটি প্লাগ অ্যান্ড ­ জোন থেকে বছরে ৫০ হাজারেরও বেশি মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্রটি উপজেলার আইসিটি অফিসারের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হবে, যা স্থানীয় ডিজিটাল সেবা প্রদানে গতি আনবে পাশাপাশি এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাবনা সুজানগর উপজেলায় সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, উপজেলা প্রকৌশলী, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুন-তরুনী ও ঠিকাদারগন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সুজানগর উপজেলায় সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্ধোধন

আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬