ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পুলিশের ‘পলাতক’ দাবি, অভিযুক্ত শিক্ষকের প্রকাশ্য সংবাদ সম্মেলনে এলাকায় তোলপাড়

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের এক নারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জিয়াউল হককে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ২১ জুন ভুক্তভোগী নারী শিক্ষিকা বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তবে স্থানীয়দের দাবি, তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন এবং সংবাদ সম্মেলনও করেছেন। এ ঘটনায় পুলিশের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে অসঙ্গতি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওয়ারেন্টভুক্ত আসামি যদি প্রকাশ্যে চলাফেরা ও সংবাদ সম্মেলন করতে পারেন, তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন—এ প্রশ্নের উত্তর জানতে চান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ‘পলাতক’ দাবি, অভিযুক্ত শিক্ষকের প্রকাশ্য সংবাদ সম্মেলনে এলাকায় তোলপাড়

আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬