ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

মোঃ মমিন আলী (নওগাঁ)জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কোয়ারেন্টাইন চলাকালে মারা যাওয়া ছাগলের পরিবর্তে ৩২টি সুফলভোগী পরিবারের মাঝে নতুন ছাগী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ ছাগী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পূর্বে বিতরণ করা ছাগলগুলো কোয়ারেন্টাইন চলাকালে মারা যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে একই সংখ্যক নতুন ছাগী ৩২টি পরিবারের মধ্যে পুনরায় বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি সহায়তার মূল উদ্দেশ্য হলো আপনাদের স্বাবলম্বী করে তোলা। তবে দুঃখজনকভাবে অনেকেই সরকারি সহায়তার সঠিক ব্যবহার না করে নেশাজাতীয় দ্রব্য তৈরি ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছেন। এসব ক্ষতিকর কর্মকাণ্ড পরিহার করে সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, বিতরণকৃত ছাগীগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬