ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পোরশায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় যুব ও তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে দুই মাস মেয়াদী ‘কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।” তিনি আরও বলেন, “কেবলমাত্র সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই বাস্তবমুখী ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে দারুণ ভূমিকা রাখবে।” তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে কোর্সটি সম্পন্ন করার আহ্বান জানান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ওসি এলএসডি রিয়াজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬