পোরশায় ব্র্যাকের সহায়তায় স্বাবলম্বিতার পথে শিক্ষার্থী সীমা রানী
- আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় অসচ্ছল ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে ব্র্যাকের উদ্যোগে কিছুদিন আগে বিনামূল্যে উন্নত জাতের ২০টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
এই সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অন্যতম শ্রীমতি সীমা রানী। তিনি ব্র্যাকের দেওয়া ২০টি মুরগির বাচ্চা যত্নসহকারে লালন-পালন করছেন। বর্তমানে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ২০টির মধ্যে ১৪টি মুরগি সুস্থ রয়েছে, যদিও ৬টি বিভিন্ন কারণে মারা গেছে।
আর কিছুদিনের মধ্যেই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। এতে ডিম বিক্রির মাধ্যমে সীমা রানী তাঁর পড়াশোনার খরচের একটি অংশ নিজেই বহন করতে পারবেন। পাশাপাশি এটি তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, ব্র্যাকের এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ আরও বিস্তৃত হলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে।
ব্র্যাকের এই সময়োপযোগী ও সুপরিকল্পিত উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী এবং উপকারভোগী পরিবারগুলো।
















