ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

“এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাচাই-বাছাই পূর্বক দেশের সাত গুণিজনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শণিবার (১৫ নভেম্বর-২৫) বিকেল থেকে কেশবপুরের আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে (৩ তলা) “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর উদ্যোগে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণীজন সম্মাননায় ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। স্বাগত বক্তব্য রাখেন, “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।

সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাসাসেস প্রবর্তিত তিন ব্যক্তিকে ‘বঙ্গভূষণ খেতাব’ ও চার ব্যক্তিকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। বঙ্গভূষণ খেতাব প্রাপ্তরা হলেন, অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহিত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)। মহাকবি মধুসূদন পুরস্কার প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মণ্ডল (প্রবন্ধ-গবেষণা), জাহীদ ইকবাল (সাহিত্যে সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘোষ (নাটক)। প্রয়াত অবলাকান্ত মজুমদারের পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন, তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।

অনুষ্ঠানের সভাপতি, উদ্বোধক ও প্রধান অতিথি সম্মাননা প্রাপ্ত গুণিজনদের ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অধ্যাপক তাপস মজুমদার ও মানব মণ্ডল-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিত্রশিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা।

গুণিজনদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, লেখক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কবি ও কথাসাহিত্যিক জাহীদ ইকবাল ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন, যশোর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ এর প্রভাষক ও কবি এম এ কাসেম অমীয়, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম আক্তার মুকুল, প্রতিষ্ঠানের সহ-সভাপতি কবি ইব্রাহিম রেজা, সহ-সাধারণ সম্পাদক কবি মনছুর আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক সুপ্রাত বসু, অবঃ শিক্ষক মনোজ কুমার হালদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, শিক্ষক আব্দুল আহাদ, কবি রিয়াজ লিটন, কবি ও সংগঠক মাসুদা বিউটি, কবি সুব্রত বসু, কবি অলোক বসু বাপী, তিতুমীর জালাল, ক্রীড়ামোদী সমীর দাস, কবি ও ছড়াকার দীপক বসু, এম,জি মহশীন, অপু দেবনাথ, আমিনুর রহমান বুলবুলি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, রনি হোসেন, শিক্ষক সুদেব দেবনাথ প্রমূখ। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাটোর্ধ লেখক, কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কবিদের মিলন মেলায় পরিনত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন

আপডেট সময় : ০৮:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫